প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জ জেলা মহিলা কমপ্লেক্সের সুইমিংপুলে গতকাল বৃহস্পতিবার ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’-এর বাছাই অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে ১৭ জন সাঁতারু নির্বাচন করে তাঁদের ‘ইয়েস কার্ড’ দেওয়া হয়েছে। তাঁরা ঢাকায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেবেন। অনুষ্ঠানে জয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক এম বি সাইফ।