সাঁতারুর খোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতার বাছাইপর্ব সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সকালে শহরের স্টেডিয়ামসংলগ্ন পুকুরে এ প্রতিযোগিতায় জেলার ১০৫ জন প্রতিযোগী অংশ নেন। তাঁদের মধ্যে ১২ জন ছেলে ও ৮ জন মেয়েকে প্রথম পর্বের জন্য চূড়ান্ত করা হয়। এর আগে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। সাঁতার উপকমিটির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কমান্ডার মাহমুদুর রহমান, লে. কমান্ডার এম নাইমুল হক, লে. কমান্ডার এম নাহিদ হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস প্রমুখ।