সাঁতারুর খোঁজে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’-এর জেলাভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শিবপুর উপজেলার কামারগাঁও এলাকায় বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ উদ্যোগে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা প্রতিযোগিতাটির আয়োজন করে। প্রতিযোগিতায় বয়সভিত্তিক চারটি দলে জেলার বিভিন্ন স্থান থেকে ১৮৬ জন ছেলে ও ২৩ মেয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। নৌবাহিনীর কমান্ডার মাহমুদুর রহমানের দিকনির্দেশনায় নৌবাহিনীর সদস্যরা প্রতিযোগিতা পরিচালনা করেন। প্রতিযোগিতায় ১৭ জন ছেলে ও ৭ জন মেয়েকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। বাছাই শেষে তাদের পদক, সনদ ও অর্থ পুরস্কার দেওয়া হয়।