সাঁতারুর খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে গতকাল রোববার ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় মৌলভীবাজার পৌরসভার পুকুরে এ প্রতিযোগিতা হয়। এতে চারটি দলে ১১৩ জন ছেলে ও ৪ জন মেয়ে সাঁতারু অংশ নেয়। তাদের মধ্যে ১৮ জন ছেলে ও ৩ জন মেয়েকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। প্রতিযোগিতা শেষে পৌরসভার মেয়র ফজলুর রহমান ও সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ প্রতিযোগিতার দলনেতা এস এম মাহমুদুর রহমান নির্বাচিত সাঁতারুদের হাতে পুরস্কার তুলে দেন।