সাঁথিয়ায় প্রার্থিতা প্রত্যাহার বিএনপি 'বিদ্রোহী'র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সাঁথিয়া পৌরসভা নির্বাচনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী সাইফুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গত শনিবার তিনি সাংবাদিকদের কাছে একটি লিখিত বিবৃতি পাঠিয়ে এ ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি জানান, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বার্থে এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম ও প্রার্থিতা প্রত্যাহার করলাম। সেই সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থী সিরাজুল ইসলামকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আমার কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের আহ্বান জানাচ্ছি।’ সাইফুল ইসলাম মুঠোফোনে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের কথা স্বীকার করেন।