সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা-বগুড়া মহাসড়কের সাঁথিয়া উপজেলার পাটগাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও কমপক্ষে আটজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আয়েজউদ্দিন (৭০)। গতকাল রোববার সকােল দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা শাহজালাল পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পাবনায় যাচ্ছিল। গতকাল সকাল সাড়ে আটটার দিকে বাসটি মহাসড়কের পাটগাড়ি সেতুর কাছে পৌঁছালে সামনের চাকা ফেটে যায়। তেখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রচণ্ড গতিতে সেতুর রেলিংয়ে ধাক্কা খায়।
এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে নয়জন যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে আয়েজউদ্দিন বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মারা যান। আয়েজউদ্দিন আহতাবস্থায় নিজের নামটি বলতে পেরেছিলেন। তাঁর আর কোনো পরিচয় পাওয়া যায়নি। আহত অন্য যাত্রীরা বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।