সাঁথিয়ায় আগুনে পাঁচটি ঘর ছাই, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার কালাইচড়া গ্রামে আগুনে দুই ভাইয়ের পাঁচটি বসতঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে দুজন আহত হন। গত সোমবার এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন উপজেলার কালাইচাড়া গ্রামের আজগর আলী (৫০) ও একই গ্রামের শরীফ হোসেন (৩৫)। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে কালাইচাড়া গ্রামের আজগর আলীর একটি ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। প্রায় আধঘণ্টা পর বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এ সময়ের মধ্যে আজগর আলীর তিনটি ও তাঁর ভাই ওয়াজেদ আলীর দুটি বসতঘর পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে আজগর ও শরীফ আহত হন। আজগর ও ওয়াজেদ দাবি করেন, আগুনে তাঁদের সাত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।