সাঁথিয়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ার খবরে সাঁথিয়ায় আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১২ টা ১০ মিনিতে ফাঁসি কার্যকর হওয়ার খবরে সাঁথিয়া উপজেলা সদরে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে স্থানীয় মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরাসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়। এই মিছিল থেকে মিষ্টি বিতরণ করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে যোগ দেওয়া কয়েকজন জানান, ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে সাঁথিয়া কলঙ্কমুক্ত হয়েছে। সাঁথিয়াবাসীর বহুদিনের দায় মুক্ত হয়েছে।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন হবে।’