সাঁথিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে পাবনার সাঁথিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থীরা গত বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে। ওই বিদ্যালয়ের পরীক্ষার্থীরা তাদের বিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্র পুনর্বহাল অথবা আশপাশের কোনো পরীক্ষাকেন্দ্রে তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছে।সাঁথিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা আগের বছরগুলোতে ওই বিদ্যালয়ের কেন্দ্রেই পরীক্ষা দিয়েছে। কিন্তু এ বছর সাঁথিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থীদের জন্য প্রায় ৩০ কিলোমিটার দূরে কাশীনাথপুর আব্দুল লতিফ উচ্চবিদ্যালয়ে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাঁথিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থীরা সাঁথিয়া শহরে বিক্ষোভ মিছিল বের করে।