সাঁথিয়ায় কৃষকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামের পার্শ্ববর্তী জলাভূমি থেকে গতকাল বুধবার আয়ুব নবী (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।আয়ুব কৃষিকাজ করতেন। এ ঘটনায় নিহতের প্রতিবেশী আলেয়া খাতুনকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, এলাকায় নৌকাবাইচের ঘটনা নিয়ে আয়ুব নবীর সঙ্গে প্রতিবেশী চাঁদ আলীর কিছুদিন আগে ঝগড়া ও বিরোধের সৃষ্টি হয়।