সাঁথিয়ায় জামায়াতের সমাবেশে পুলিশের লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলায় গতকাল মঙ্গলবার বিকেলে জামায়াতের একটি সমাবেশে পুলিশ লাঠিপেটা চালিয়েছে। এতে জামায়াতের পাঁচজন নেতা-কর্মী আহত হন। পুলিশ জামায়াতের পাঁচজনকে আটক করেছে।জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতের সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে নেতা-কর্মীরা সমাবেশ করতে গেলে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে গতকাল বিকেল পাঁচটার দিকে সাঁথিয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয় সড়কের পাশে এক প্রতিবাদ সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরুর কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে গিয়ে তাঁদের বাধা দেয় এবং একপর্যায়ে লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পাঁচজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে সাঁথিয়া পৌর জামায়াতের সেক্রেটারি কামরুজ্জামান বকুল, ধোপাদহ ইউনিয়ন জামায়াতের সহসভাপতি হাফেজ মিনহাজ উদ্দিন, করমজা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুল গণি, নন্দনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আবদুস শুকুর ও জামায়াতের কর্মী আবদুল হামিদকে আটক করে।এ ব্যাপারে সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম পাঁচজনকে আটকের কথা স্বীকার করে বলেন, ‘নাশকতামূলক কার্যক্রম থেকে বিরত রাখার জন্য মৃদু লাঠিপেটা করা হয়েছে। তবে এতে কারও আহত হওয়ার ঘটনা ঘটেনি।’