সাঁথিয়ায় তরুণকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে এক তরুণের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মোস্তফা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত তরুণের নাম জালিম হোসেন (১৮)। তাঁর বাড়ি উপজেলার বন্দীরামচর গ্রামে। তিনি পেশায় ছিলেন ভ্যানচালক। এলাকাবাসীর বিবরণ থেকে জানা গেছে, গতকাল সকালে উপজেলার বন্দীরামচর ঈদগাহ মাঠের কাছে সেচখালের পানিতে জালিমের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বজলুর রশীদ গতকাল প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, গত বুধবার ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে জালিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়।