সাঁথিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু, আহত চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার পিপুলিয়া কারিগরপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা, নানিসহ চারজন আহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সাঁথিয়া পৌর এলাকার ছেঁচানিয়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে ইমরান কয়েক দিন আগে মায়ের সঙ্গে পিপুলিয়া কারিগরপাড়ায় নানাবাড়িতে আসে। গত বৃহস্পতিবার রাতে ঝড়-বৃষ্টির সময় ওই বাড়ির বিদ্যুতের তার ছিঁড়ে টিনের চালার ওপর পড়ে। গতকাল সকালে বিদ্যুৎ এলে ঘরটি বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা লোকজন তাড়াহুড়ো করে বের হতে গেলে শিশুটির শরীর ঘরের টিনের বেড়ার সঙ্গে লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। তাকে উদ্ধার করতে গিয়ে মা খুকুমণি (২৫), নানি কল্পনা খাতুন (৬০), মামা হোসেন আলী (৩০) ও মামি সাবিনা ইয়াসমিন (২৫) আহত হন। তাঁদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় নানি কল্পনা খাতুনকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।