প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির সমাপনী দিবসে গত মঙ্গলবার সন্ধ্যায় কুড়িগ্রাম পৌর হলে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন কুড়িগ্রাম মহিলা পরিষদের সভাপতি নন্দিতা চক্রবর্তী। আলোচনা করেন রওশন আরা চৌধুরী, প্রতিমা রায় চৌধুরী, ফাহমিদা আনাম, হারুন অর রশীদ, নুরুল হাবীব প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম