সাংবাদিক, ব্যবসায়ীসহ বিশিষ্টজনদের সঙ্গে খালেদা জিয়ার ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাজীবী ও ব্যবসায়ী নেতা, সম্পাদক-সাংবাদিক, আইনজীবী ও কবি-সাহিত্যিকসহ দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ইফতার করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার মাহফিলে অংশ নেন বর্ষীয়ান সাংবাদিক এবিএম মূসা, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, কবি আল মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, মনিরুজ্জামান মিঞা ও আনোয়ারুল্লাহ চৌধুরী, অধ্যাপক মাহবুবুল হক, সদরুল আমিন, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, সাবেক সভাপতি আনিসুল হক, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ইনডিপেনডেন্ট পত্রিকার সম্পাদক মাহবুবুল আলম, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ প্রমুখ।ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য, দলীয় সাংসদ, কেন্দ্রীয় নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।ইফতারের আগে দেশবাসীর শান্তি ও অগ্রগতি এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। খবর ইউএনবির।