সাংবাদিক ­এনামুল হকের শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক এনামুল হকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৬ মার্চ চট্টগ্রাম প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে শোকসভার আয়োজন করে। প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, প্রেসক্লাবের কার্যকরী সদস্য মোয়াজ্জেমুল হক, বিএফইউজের যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ।
প্রেসক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে আয়োজিত শোকসভায় বক্তারা বলেন, এনামুল হক ছিলেন একজন নিভৃতচারী সাংবাদিক। তিনি একাধারে সাংবাদিকতা, শিক্ষকতা ও সাহিত্যকর্মে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। সভায় উপস্থিত ছিলেন আবু সুফিয়ান, সালাহউদ্দিন মো. রেজা, ফরিদ উদ্দীন চৌধুরী, হাসান ফেরদৌস, রাশেদ রউফ প্রমুখ। বিজ্ঞপ্তি।