সাংবাদিক অচিন্ত্য সেন আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট অচিন্ত্য সেন (৬৪) গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তিনি স্ত্রী দীপা সেনসহ বহু গুণগ্রাহী ও বন্ধুবান্ধব রেখে গেছেন। জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য অচিন্ত্য সেন অবজারভার, হলিডেসহ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন কাজ করেছেন। তাঁর মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ছাত্র মৈত্রী শোকবার্তায় তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিজ্ঞপ্তি।