প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির সাংবাদিক অঞ্জন রায়কে মিথ্যা মামলায় হয়রানির তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
এক যুগ্ম বিবৃতিতে গতকাল সোমবার বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া এবং ডিইউজের সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ উদ্বেগ প্রকাশ করে বলেন, অসৎ উদ্দেশ্যে অত্যন্ত গোপনীয়তায় অঞ্জন রায়কে আসামি করে ২০০৯ সালে পাবনার ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন এক ব্যবসায়ী। অঞ্জনের সম্পদ দখল ও হয়রানির উদ্দেশ্যে করা ওই মামলায় গত ৭ জানুয়ারি বানোয়াট সাক্ষ্য দিয়ে তাঁর বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ডের রায় হয়। কিন্তু মামলার নোটিশ, সমন, ওয়ারেন্ট গোপন করা এমনকি অঞ্জন টেলিভিশন টক শোর নিয়মিত উপস্থাপক হলেও আদালতে তাঁকে পলাতক হিসেবে দেখানো হয়।