সাংবাদিক অশোক সেনকে যশোরে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি, কৃষক সমিতি, উদীচী, বাংলাদেশ মহিলা পরিষদ, ক্ষেতমজুর আন্দোলনসহ প্রগতিশীল সব ক্ষেত্রে সাংবাদিক অশোক সেনের ছিল সরব পদচারণ। তাঁর কল্যাণমুখী কর্মকাণ্ডে উত্সাহী হয়ে ওঠে মুক্তমনা মানুষ। গত বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোর যশোরের নিজস্ব প্রতিবেদক অশোক সেনের রোগমুক্তি কামনা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যশোর জেলার সাবেক কর্মীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদীচী মঞ্চে হাবিবা শেফার সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণামূলক বক্তব্য দেন কাজী আবদুস শহীদ, কাজী রবিউল হক, আমিরুল ইসলাম, মনি মোহন ধর, আবদুল কুদ্দুস, আবুল হোসেন, খন্দকার আজিজুল হক, শামছুজ্জামান প্রমুখ। আলোচনা শেষে অনুষ্ঠানের অতিথিরা সবাই অসুস্থ অশোক সেনের বাড়িতে গিয়ে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।