সাংবাদিক অশোক সেনের নামে সড়ক নামকরণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের প্রয়াত সাংবাদিক অশোক সেনের নামে একটি সড়ক অথবা স্থাপনার নামকরণ করার দাবি জানিয়েছেন তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় উপস্থিত বক্তারা। গতকাল শুক্রবার বিকেলে উদীচীর সত্যেন সেন মঞ্চে এ সভা হয়।
বন্ধুসভা ও উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদ যৌথভাবে এ স্মরণসভার আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর’-গানটি সমবেত কণ্ঠে গাওয়া হয়। পরে তাঁর আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন উদীচীর যশোর শাখার সভাপতি সৌমেশ মুখার্জী।
সভায় শিক্ষাবিদ তারাপদ দাস, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফা, কবি ফকরে আলম, সিপিবির সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উদীচীর সাধারণ সম্পাদক ডি এম শাহিদুজ্জামান, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ যশোরের সাধারণ সম্পাদক শ্রাবণী সুর, অশোক সেনের ছেলে অর্ণব সেন, বন্ধুসভার সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রমুখ বক্তব্য দেন।