সাংবাদিক অশোক সেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক প্রথিতযশা সাংবাদিক অশোক সেনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।গতকাল মঙ্গলবার এক শোকবাণীতে প্রধানমন্ত্রী বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিককে হারাল।প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত অশোক সেনের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী তাঁর শোকবাণীতে অকাল প্রয়াত এই সাংবাদিকের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।বিভিন্ন সংগঠনের শোক: সাংবাদিক অশোক সেনের মৃত্যুতে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।আইইডির শোকবার্তায় বলা হয়, ‘বিশিষ্ট সাংবাদিক ও অধিকার আন্দোলনের অন্যতম সৈনিক অশোক সেনের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। এই নির্ভীক সাংবাদিক ও সমাজকর্মীর মৃত্যুতে আমরা হারালাম বিভিন্ন আন্দোলন-সংগ্রামের এক সক্রিয়জনকে।’টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এক শোকবাণীতে বলেন, ‘অশোক সেনের মৃত্যুতে টিআইবি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের এক সক্রিয় সহযোদ্ধাকে হারাল। তাঁর অবদান টিআইবি সবসময় শ্রদ্ধাভরে স্মরণ করবে।’উল্লেখ্য, অশোক সেন গত রোববার চিকিত্সাধীন অবস্থায় যশোরের একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাসস ও বিজ্ঞপ্তি।