কুষ্টিয়ার সাংবাদিক আশরাফুল ইসলাম আজাদের কলম থামিয়ে দিয়েছে ক্যানসার। কয়েক মাস আগেও তাঁর কলম গর্জে উঠত চরমপন্থী, সন্ত্রাসী আর সমাজের নানা অনিয়ম-বঞ্চনার বিরুদ্ধে। এখন তিনি ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অর্থাভাবে উন্নত চিকিৎসা নিতে পারছেন না। আজাদ বাঁচতে চান সবার মাঝে, তিন বছরের এক শিশুসন্তানের মুখ থেকে বাবা ডাক শুনতে চান আরও অনেক দিন।সাংবাদিক আজাদ স্থানীয় চিকিৎসকদের পরামর্শে এর আগে কলকাতার ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে পাকস্থলীতে অস্ত্রোপচার করেন। কিন্তু খাদ্যনালীতে থাকা ক্যানসারের জীবাণুবাহী টিউমারটি অপসারণ করা সম্ভব হয়নি। তিন দফায় ভারত আসা-যাওয়া, অস্ত্রোপচার আর সাতটি কেমোথেরাপি দিতে ইতিমধ্যে তাঁর ব্যয় হয়েছে দশ লক্ষাধিক টাকা। পুনরায় ভারতে গিয়ে অস্ত্রোপচার ও অবশিষ্ট কেমোথেরাপি দিতে কমপক্ষে ২০ লাখ টাকা প্রয়োজন। দেশের সাংবাদিক সমাজ ও বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: আশরাফুল ইসলাম আজাদ, সঞ্চয়ী হিসাব: ৪৪২১, বাংলাদেশ কৃষি ব্যাংক, ভেড়ামারা শাখা, কুষ্টিয়া। মোবাইল নম্বর: ০১৭১৬৮৫২৫৩৬। বিজ্ঞপ্তিন।