সাংবাদিক আজিজুল হক বান্না আর নেই
জাতীয় প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সংগ্রাম-এর সহকারী সম্পাদক আজিজুল হক বান্না আর নেই। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।তাঁর মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী, ভারপ্রাপ্ত মহাসচিব এম আব্দুল্লাহ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ গভীর শোকপ্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।১৯৭০ সালেসংগ্রাম পত্রিকার মাধ্যমে আজিজুল হক বান্নার সাংবাদিকতা জীবনের শুরু। পেশাগত কারণে এরশাদের শাসনামলে তিনি দুই মাস কারান্তরীণ ছিলেন। ২৯ মে রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তাঁর স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।