সাংবাদিক আজিজুল হক মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সাংবাদিক আজিজুল হক (৯৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তিনি মারা যান। তিনি বন্ধ হয়ে যাওয়া ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজারভারের সাবেক প্রধান প্রতিবেদক ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে বাদ আসর নারায়ণগঞ্জের মাসদাইর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী সাংবাদিক আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।