সাংবাদিক আতিক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার বেসরকারি টেলিভিশনের সাংবাদিক আতিক রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার তাঁকে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করা হয়।
স্ত্রী নির্যাতনের অভিযোগে গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর রমনা থানার মধুবাগ এলাকার বাসা থেকে আতিককে আটক করে পুলিশ। পরে তাঁর স্ত্রী ফারজানা আক্তার বাদী হয়ে মামলা করেন। ফারজানা প্রথম আলোর কাছে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আতিক তাঁর ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছেন। পরে তিনি পুলিশের শরণাপন্ন হন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক এমদাদুল হক বলেন, বিষয়টি পারিবারিক বলে আতিকের রিমান্ড চায়নি পুলিশ।