সাংবাদিক আফতাব হত্যা মামলার বিচার শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হলো।
আজ বৃহস্পতিবার ঢাকা তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এই অভিযোগ গঠন করেন। আগামী ১২ আগস্ট সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ ধার্য করেছেন আদালত।
আসামিরা হলেন আফতাব আহমেদের গাড়িচালক হুমায়ুন কবীর মোল্লা, বেলাল হোসেন, সবুজ খান, রাজু মুন্সী, হাবিব হাওলাদার ও রাসেল। এঁদের মধ্যে রাসেল পলাতক। বাকিরা কারাগারে আটক।
গত বছরের ২৪ ডিসেম্বর আফতাব আহমেদকে রামপুরায় নিজ বাড়িতে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরদিন পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
তদন্ত করে চলতি বছরের ২৫ মার্চ ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় র্যাব।