সাংবাদিক আবদুল খালেকের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক জনকণ্ঠ-এর সাবেক নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক আবদুল খালেক (৬৮) গতকাল শনিবার বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ১৯৬৮ সালের সেপ্টেম্বরে দৈনিক আজাদ পত্রিকায় যোগদানের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন আবদুল খালেক। তিনি দৈনিক বাংলা ও জনকণ্ঠ পত্রিকায় দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আগামীকাল সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর নারায়ণগঞ্জ বন্দরের কাদেরিয়া ভাণ্ডার দরবার শরিফে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী গভীর শোক জানিয়েছেন। বিজ্ঞপ্তি।