সাংবাদিক আবদুস সালামের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত সাংবাদিক, দ্য বাংলাদেশ অবজারভার-এর সম্পাদক আবদুস সালামের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আবদুস সালাম স্মৃতি সংসদ ও তাঁর পরিবার গতকাল শুক্রবার সকালে মরহুমের বনানীর কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। বাদ আসর মরহুমের ধানমন্ডির বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত আবদুস সালাম ভাষা আন্দোলনে প্রথম কারাবরণকারী সম্পাদক। তিনি পাকিস্তান সম্পাদক পরিষদের সভাপতি, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও জাতীয় প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। বিজ্ঞপ্তি।