সাংবাদিক আবদুস সালামের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুস সালাম
আবদুস সালাম

প্রখ্যাত সংবাদিক, বাংলাদেশ অবজারভার-এর সাবেক সম্পাদক আবদুস সালামের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ ফেব্রুয়ারি। এ উপলক্ষে বাদ মাগরিব রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে তাঁর মেয়ের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এর আগে সকাল ১০টায় বনানী কবরস্থানে তাঁর কবর জিয়ারত করা হবে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অংশ নিতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত আবদুস সালাম ভাষা আন্দোলনে প্রথম কারাবরণকারী সম্পাদক। তিনি পাকিস্তান সম্পাদক পরিষদের সভাপতি, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও জাতীয় প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। বিজ্ঞপ্তি