সাংবাদিক আরিফুলের স্মরণে শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই প্রেসক্লাবের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে নওগাঁ জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক আরিফুল ইসলামের (৩৮) অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি দৈনিক যায়যায়দিন ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করতেন।
আত্রাই প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ-এর প্রতিনিধি আবদুল মজিদ মল্লিকের সভাপতিত্বে শোক সভায় আরিফুল ইসলামের অকাল মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। এ সময় শোকসন্তপ্তÍ পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
শোক সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি মুজাহিদ খান, ছাবেদ আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংবাদিক ফরিদুল আলম, প্রচার সম্পাদক সাংবাদিক নাজমুল হক, খালেদ বিন ফিরোজ, নাজমুল হোসাইন সেন্টু প্রমুখ।