সাংবাদিক আলী মনসুরের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক মুহাম্মদ আলী মনসুর গতকাল রোববার সকাল পৌনে ১০টায় ঢাকার ৪৭, কল্যাণপুর মেইন রোডে শ্বশুরের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না ...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি কিডনি জটিলতাসহ দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। কর্মজীবনে আলী মনসুর দৈনিক মিল্লাত, মানবজমিন ও খবরপত্র-পত্রিকায় সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছেন। তাঁর রচিত গ্রন্থের মধ্যে রয়েছে বিচার বিভাগের স্বাধীনতা ও ইতিহাস এবং বাংলাদেশের সংবিধানের মিল-অমিল। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম এ আজিজ; ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবদুস শহিদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন মুহাম্মদ আলী মনসুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আগামী শুক্রবার কল্যাণপুরের শ্বশুরালয়ে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।