সাংবাদিক আশরাফ আলীর দাফন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শনিবার রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় নিহত প্রবীণ সাংবাদিক মো. আশরাফ আলীর জানাজা আজ মঙ্গলবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। উত্তরা মডেল টাউনের ৬ নম্বর সেক্টরের বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে ওই জানাজায় অংশ নিতে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। জানাজা শেষে তাঁর মরদেহ ৪ নম্বর সেক্টরের কবরস্থানে দাফন করা হবে।আশরাফ আলী ১৯৩৬ সালের ৩১ ডিসেম্বর নীলফামারী জেলায় জন্ম নেন। তিনি শ্রম মন্ত্রণালয়ের শ্রম উপদেষ্টা ছাড়াও সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি নিউ নেশন ও বাংলাদেশ অবজারভারসহ বিভিন্ন ইংরেজি জাতীয় দৈনিকে কলাম লিখেছেন। বিজ্ঞপ্তি।