প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিন গত রোববার পুলিশ-বিএনপির সংঘর্ষের সময় ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হন দৈনিক দিনকাল-এর নগরকান্দা উপজেলা প্রতিনিধি সাইফ হোসেন। সংঘর্ষে একজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় সাইফ হোসেনকেও আসামি করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় রোববার রাতেই নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান বাদী হয়ে ১৪৬ জনকে আসামি করে থানায় ওই মামলা দায়ের করেন। সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) শামসুল হক বলেন, ‘সাইফ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তবে তিনি সাংবাদিক কি না, তা আমাদের জানা ছিল না।’ গুলিতে আহত সাইফ হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।