প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্বৃত্তদের হামলায় বগুড়ার বাংলা বুলেটিন পত্রিকার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সদস্য রাসেল মাহমুদ আহত হয়েছেন।আহত রাসেল মাহমুদ জানান, রোববার রাত সোয়া ১০টার দিকে অফিসের কাজ শেষে তিনি বাসায় ফিরছিলেন। পথে শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠের পশ্চিম পাশে দুজন দুর্বৃত্ত রামদা দিয়ে কুপিয়ে তাঁকে আহত করে। একপর্যায়ে দুর্বৃত্তরা মুঠোফোন ও পকেটে থাকা আড়াই হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে সহকর্মী ও টহল পুলিশ এসে তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসা শেষে গতকাল সোমবার তিনি ছাড়া পান।