সাংবাদিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক সমকাল পত্রিকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রতিনিধি তন্ময় মোদক গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তন্ময়ের সহপাঠীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য পার্শ্ববর্তী সুরমা আবাসিক এলাকায় রাস্তা পার হচ্ছিলেন তন্ময়। এ সময় দ্রুতগামী সিএনজিচালিত একটি অটোরিকশা তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে তাঁর ডান হাত ও দুই পা গুরুতর জখম হয় এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি এখন শঙ্কামুক্ত।