প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও জনকণ্ঠ-এর নিজস্ব সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চু ও তাঁর স্ত্রী মোসা. মুক্তি গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ওই দম্পতি বাউফল পৌরসভার বাসা থেকে মোটরসাইকেলে করে পটুয়াখালী যাওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে নওমালা এলাকায় হঠাৎ একটি কুকুর এসে মোটরসাইকেলের সামনে পড়লে তাঁরা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।