সাংবাদিক ইউনিয়নের ইফতারে খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের ইফতারে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া অংশ নিয়েছেন।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এই ইফতারে দুই সংগঠনের নেতা ও সাংবাদিকেরা ছাড়াও বিএনপি, জামায়াতসহ চারদলীয় জোট ও সমমনা দলগুলোর নেতারাও উপস্থিত ছিলেন। ইফতারের আগে খালেদা জিয়া প্রেসক্লাব মিলনায়তনে পৌঁছালে তাঁকে স্বাগত জানান বিএফইউজের সভাপতি রুহুল আমীন গাজী ও মহাসচিব শওকত মাহমুদ, ডিইউজের সভাপতি আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক এম বাকের হোসাইন।