সাংবাদিক এ এফ হাজারী স্মৃতি ফাউন্ডেশন গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের বিশিষ্ট সাংবাদিক চৌধুরী মোহাম্মদ আবুল ফজল হাজারীর স্মৃতি রক্ষার্থে সম্প্রতি একটি স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। শিশু-কিশোরদের শিক্ষা বিস্তারে উত্সাহিত করাই হবে এ ফাউন্ডেশনের লক্ষ্য। আগামী ডিসেম্বর মাস থেকে এ ফাউন্ডেশনের উদ্যোগে চালু হবে ‘এ এফ হাজারী প্রাথমিক শিক্ষা বৃত্তি’। প্রতিবছর ডিসেম্বরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। সম্প্রতি জেলার চকরিয়া থানার ডুলাহাজরা গ্রামে হাজারী ভবনে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এক সভায় মিলিত হয়ে এ এফ হাজারী স্মৃতি ফাউন্ডেশন গঠন করেন। সভায় সর্বসম্মতিক্রমে বেগম খোদেজা ফজল হাজারীকে ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক এবং লে. কর্নেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, চৌধুরী মোহাম্মদ ইমামুল হক হাজারী ও চৌধুরী মোহাম্মদ নঈমুল হক হাজারীকে ফাউন্ডেশনের কার্যকরী কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। কমিটির সদস্যরা হলেন—হারগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবীউল হক চৌধুরী, মারুফিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক আবু নোমান, স্থানীয় আইডিয়াল উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. জাবের আহমদ, সাগুফতা ইয়াসমিন ও মো. রহিম উদ্দিন। বিজ্ঞপ্তি।