সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ গণপূর্ত কার্যালয়ে সংবাদ ও ছবি সংগ্রহ করতে গিয়ে টেন্ডারবাজদের হাতে সাংবাদিক প্রহূত হওয়ার প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে মানববন্ধন পালিত হয়েছে। দুপুর ১২টায় প্রেসক্লাবের সামনের সড়কে সংবাদ ও সংস্কৃতিকর্মীরা ওই মানববন্ধন করেন। পরে প্রেসক্লাব চত্বরে সংগঠনের সহসভাপতি মিয়া আরিফুজ্জামান রিফুর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তৃতা করেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হোসেন, জেলা উদীচী সংসদের সভাপতি নাজমুল ইসলাম, কবি রবীন্দ্রনাথ অধিকারী প্রমুখ।গত মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ গণপূর্ত কার্যালয়ে ১০ কোটি টাকার দরপত্র নিয়ে হট্টগোলের ছবি তুলছিলেন সাংবাদিক রহিম রানা। এ সময় টেন্ডারবাজরা তাঁকে মারধর করে এবং তাঁর ক্যামেরা ছিনিয়ে নেয়।