সাংবাদিক কবিরকে প্রাণনাশের হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক যুগান্তরের সাংবাদিক কবির হোসেনকে গতকাল বুধবার দুপুরে হাইকোর্ট এলাকায় প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে তিনি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।গত রাতে জিডির বরাত দিয়ে কর্তব্যরত উপপরিদর্শক রাকিবুল হাসান প্রথম আলোকে বলেন, দুপুরে সাংবাদিক কবির দায়িত্ব পালন শেষে সুপ্রিম কোর্ট থেকে বের হন। এ সময় তাঁকে দুই ব্যক্তি ঘিরে ফেলে এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আইন-আদালতবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম।