সাংবাদিক কল্যাণ ট্রাস্ট পাস হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসহায়, দুস্থ, অসচ্ছল ও আহত সাংবাদিকদের মধ্যে এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের অনুকূলে নিয়মিত সহায়তা প্রদান ও কল্যাণের লক্ষ্যে কাজ করতে ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-২০১৪’ বিলটি জাতীয় সংসদে পাস হওয়ায় সাংবাদিক সমাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদ এবং সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদসহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, যশোর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতারা গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে এই ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।