সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন সুভাষ চন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক সুভাষ চন্দ।
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক সুভাষ চন্দ। তিনি প্রথম প্রতিষ্ঠানটির এমডি হিসেবে নিয়োগ পেলেন।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁর এই নিয়োগের কথা জানানো হয়। এতে বলা হয়, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন অনুযায়ী সুভাষ চন্দকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে দুই বছরের জন্য এই কল্যাণ ট্রাস্টের এমডি পদে নিয়োগ করা হলো। তিনি আজই নতুন পদে যোগ দিয়েছেন।

সুভাষ চন্দ দীর্ঘদিন বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) চাকরি করে অবসরে যান। তিনি একসময় দিল্লিতে বাসসের প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।