সাংবাদিক কাজী সিরাজের দাফন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক কাজী সিরাজকে গত শুক্রবার তাঁর পৈতৃক নিবাস কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া কাজীবাড়িতে দাফন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর বনশ্রীতে নিজ বাসভবনে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
দাফনের আগে জাতীয় প্রেসক্লাব ও কুমিল্লায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর জানাজা ও দাফনে কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও মুক্তিযোদ্ধারা অংশ নেন।
কর্মজীবনে কাজী সিরাজ দৈনিক দিনকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার পর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন তিনি। তাঁর স্ত্রী শাহরিয়ার আখতার বুলু কুমিল্লা থেকে সংরক্ষিত আসনে বিএনপি মনোনীত সাংসদ ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।