সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা ৯ জুন প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। সোসাইটির চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরীর সভাপতিত্বে ও সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলমের উপস্থাপনায় সভায় সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানসহ বিভিন্ন বিশেষ প্রকল্প নিয়ে আলোচনা হয়। বক্তব্য দেন সোসাইটির ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ নূরউদ্দিন আহমদ, পরিচালক মঞ্জুরুল আলম, দিদারুল আলম প্রমুখ।
সভায় শেরশাহ আবাসিক এলাকা উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, শেরশাহ ফ্ল্যাটব্লক নির্মাণ, কল্পলোক ফ্ল্যাটব্লক নির্দিষ্ট সময়ে বুঝে নেওয়া, শেরশাহ আবাসিক এলাকায় মসজিদ নির্মাণ, সদস্য যাচাই-বাছাই ও হালনাগাদকরণ এবং অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তির ব্যাপারে আলাপ-আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।