সাংবাদিক খোরশেদ আলম বাঁচতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা প্রেসক্লাবের সভা-পতি ও দৈনিক করতোয়ার পীরগাছা উপ-জেলা প্রতিনিধি এম খোরশেদ আলম হূদেরাগ ও ডায়াবেটিসে ভুগছেন। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। সিএমএইচের চিকিৎসক জাহিদ খানের তত্ত্বাবধানে আছেন খোরশেদ। চিকিৎসক জানিয়েছেন, যত দ্রুত সম্ভব তাঁর বাইপাস সার্জারি করতে হবে। এ জন্য প্রায় তিন লাখ টাকা প্রয়োজন। কিন্তু তাঁর পক্ষে এত টাকা সংগ্রহ করা অসম্ভব। তাই তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: আনোয়ার হোসেন, হিসাব নম্বর: ৩৩০৫০৫৮৫, ন্যাশনাল ব্যাংক, রংপুর। পীরগাছা (রংপুর) প্রতিনিধি।