সাংবাদিক গিয়াস কামালের জন্য দোয়া কামনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবীণ সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর রোগমুক্তি কামনা করেছেন সাংবাদিকদের কয়েকটি সংগঠনের নেতারা। তাঁরা গিয়াস কামালের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতারা দোয়া চান।
জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি গিয়াস কামাল চৌধুরীকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল তাঁকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা।