সাংবাদিক গোলাম ফারুকের স্মরণসভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম ফারুক
গোলাম ফারুক

আজ শনিবার দৈনিক বণিক বার্তার ব্যবস্থাপনা সম্পাদক গোলাম ফারুকের স্মরণসভা অনুষ্ঠিত হবে। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বেলা সোয়া তিনটায় এই স্মরণসভার আয়োজন করেছে বণিক বার্তা পরিবার এবং তাঁর বিগত সময়ের সহকর্মী ও বন্ধুরা। অনুষ্ঠানের সূচনাতে বক্তব্য দেবেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের। স্মৃতিচারণা করবেন খ্যাতিমান নাট্যকার মাসুম রেজা, নির্মাতা নুরুল আলম এবং গিয়াসউদ্দিন সেলিম, অভিনেত্রী জয়া আহসান, বন্যা মির্জা ও তানভিন সুইটি। কবিতা পাঠ করবেন জাহীদ রেজা নূর। এ ছাড়া গোলাম ফারুকের জীবনের না-জানা অনেক গল্প শোনাবেন তাঁর বিভিন্ন সময়ের সহপাঠী, সহকর্মী ও বন্ধুরা। বিজ্ঞপ্তি।