প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সাংবাদিক গৌতম দাস হত্যার পাঁচ বছরেও মামলার বিচারকাজ শেষ হয়নি। ২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুরে দৈনিক সমকাল পত্রিকার কার্যালয়ে তাঁকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর ওই দিনই ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত তিনবার এ মামলার কার্যক্রম স্থগিত করেন। আগামী ২১ নভেম্বর থেকে মামলার কার্যক্রম ফের শুরু হবে।গৌতমের স্ত্রী দিপালী রানী দাস বলেন, ‘আসামিরা জামিন নিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এ দৃশ্য আর কতকাল দেখতে হবে?’ ফরিদপুর এবং ভাঙ্গার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তাঁর সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে।