সাংবাদিক গৌতম দাসের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কর্মসূচির মধ্য দিয়ে সাংবাদিক গৌতম দাসের ১১তম মৃত্যুবার্ষিকী গতকাল ১৭ নভেম্বর পালন করা হয়েছে। সকাল সাড়ে ছয়টার দিকে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে গৌতম দাসের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ওই চত্বরেই প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক মিজানুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি মসিউর রহমান, গৌতমের স্ত্রী দীপালি দাস, দৈনিক সমকাল-এর নিজস্ব প্রতিবেদক হাসান উজ্জামান প্রমুখ।

গৌতমের ভাইবোনদের উদ্যোগে উপজেলার চণ্ডীদাসদী গ্রামে পারিবারিকভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান করা হয়। সকাল আটটার দিকে গৌতম দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া তাঁর স্ত্রীর উদ্যোগে দুপুরে ফরিদপুর শহরের বান্ধবপল্লিতে প্রার্থনা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। ২০০৫ সালে ফরিদপুরে দৈনিক সমকাল-এর নিজস্ব প্রতিবেদক ও ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাসকে শ্বাসরোধে হত্যা করা হয়।