সাংবাদিক গৌতম দাসের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক গৌতম দাসের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। দিবসটি পালন উপলক্ষে ফরিদপুরের বিভিন্ন প্রতিষ্ঠান এবং গৌতম দাসের পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুর শহরে দৈনিক সমকাল-এর ব্যুরো কার্যালয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় গৌতম দাসকে।

২০১৩ সালের ২৭ জুন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন গৌতম দাস হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে নয় আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর আসামিরা উচ্চ আদালতে আপিল করেন।

আজকের কর্মসূচি: ফরিদপুর ও গৌতমের জন্মস্থান ভাঙ্গা উপজেলার চণ্ডীদাসদী গ্রামে বিভিন্ন সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সকাল সাড়ে সাতটায় চণ্ডীদাসদী গ্রামে গৌতমের সমাধিতে সমকাল সুহৃদ সমাবেশ, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ, সাড়ে নয়টায় ফরিদপুর প্রেসক্লাবে গৌতম দাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল দশটায় প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা। গৌতম দাসের স্ত্রী দিপালী দাসের উদ্যোগে দুপুরে ফরিদপুর শহরের বান্ধবপল্লিতে প্রার্থনা ও দুস্থ ব্যক্তিদের খাবার বিতরণ করা হবে। এ ছাড়া চণ্ডীদাসদী গ্রামে পারিবারিকভাবে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।